ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম, নিলেন দায়িত্ব

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে নতুন পথে দেশ গড়ার প্রতিশ্রুতি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৮:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৮:২৯:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম, নিলেন দায়িত্ব ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নাম। দলীয় নেতৃত্বে পরিবর্তনের পর রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হলেন বার্নাম।
 
সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছে বিবিসি।
 
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, ‘অ্যান্ডি বার্নাম রাজা তৃতীয় চার্লসের প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।’
 
দায়িত্ব গ্রহণের পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে বার্নাম বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে দেশকে নতুন পথে এগিয়ে নিতে চান তিনি। জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে একটি ১০ বছরের জাতীয় পরিকল্পনা উপস্থাপনের ঘোষণাও দেন।
 
নতুন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে গৃহহীনতা কমানো, আরও বেশি সরকারি আবাসন নির্মাণ এবং জনসেবার উন্নয়ন। তিনি জানান, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও দায়িত্বশীল ও স্থিতিশীল করে তোলাই হবে তার সরকারের অন্যতম লক্ষ্য।
 
বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, তিনি আশা করেন বার্নামের নেতৃত্বে যুক্তরাজ্য আরও এগিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।