ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি বাধা, রণক্ষেত্র জন্তর মন্তর

‘নীট’ অনিয়ম ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৬:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:০৩:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি বাধা, রণক্ষেত্র জন্তর মন্তর ছবি: সংগৃহীত
ভারতের সংসদ অভিমুখে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই অন্তত ২০ হাজার মানুষের বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী।
 
সোমবার (২০ জুলাই) সেন্ট্রাল দিল্লির জন্তর মন্তর থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সমর্থকদের আয়োজনে এই লং মার্চ শুরু হয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ‘নীট’ (এনইইটি)-এ অনিয়মের অভিযোগ এনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিলে জড়ো হয় মূলত তরুণরা।
 
সংসদের দিকে মিছিল এগোনোর সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।
 
এর আগে রোববারই পুলিশ এ কর্মসূচির অনুমতি না দিয়ে বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে। তবে উদ্ভূত পরিস্থিতিতে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সিজেপি জানায়, কিছু জায়গায় বাধা এলেও তারা শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হবে।
 
মেট্রো স্টেশন বন্ধে চরম ভোগান্তি:
নিরাপত্তার স্বার্থে দিল্লির ব্যস্ততম পাঁচটি মেট্রো স্টেশন- রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে রাজীব চৌক স্টেশনের বন্ধ গেটগুলোর সামনে উৎসুক ও গন্তব্যমুখী যাত্রীদের ভিড় জমতে দেখা যায়।
 
(সূত্র: এনডিটিভি)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।