ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তৃতীয় টার্মিনাল আধুনিক ও কার্যকরী, উদ্বোধনের অপেক্ষায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:২৩:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
তৃতীয় টার্মিনাল আধুনিক ও কার্যকরী, উদ্বোধনের অপেক্ষায়: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অত্যাধুনিক, নান্দনিক এবং সময়োপযোগী হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে টার্মিনালটি পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের ৯৯.১৮ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনের সময়সীমা এখনো নির্ধারণ না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগির সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা বলেন, নতুন টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক ভ্রমণকারী যাত্রীদের আগের মতো আর হয়রানির শিকার হতে হবে না। ইমিগ্রেশনে যেসব সমস্যা আগে দেখা দিত, সেগুলো দূর হবে।

তিনি জানান, এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল টার্মিনাল পরিচালনায় প্রয়োজনীয় জনবল নির্ধারণ এবং যাত্রীদের সমস্যাগুলো সরেজমিনে বোঝা। এ সময় গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার বিষয়েও তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, এ ঘটনায় একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা প্রকৃত দোষীদের চিহ্নিত করবে। তিনি সাংবাদিকদের সাহসী লাইভ প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান। তিনি আরও জানান, গোপালগঞ্জের নিহতদের কয়েকটি মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন, তবে যেগুলো সম্ভব, সেগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করেও পরীক্ষা করা হবে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এবং ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।