ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কুমিল্লায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার, ১১ দিনের অভিযানে সাফল্য

কুমিল্লার দেবীদ্বারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:২৭:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
কুমিল্লায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার, ১১ দিনের অভিযানে সাফল্য ছবি সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলার তদন্ত এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপাড় বিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মো. সবুজ মিয়া (২৪) ও মো. ইসমাইল (২৯)। পুলিশ জানিয়েছে, তারা সম্পর্কে খালাতো ভাই এবং সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই দেবীদ্বার এলাকায় ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়।
 

দেবীদ্বার থানা পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। গোপন তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলা দায়েরের পর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অন্য কোনো অপরাধচক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।
 

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।