ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দি রাজধানী থেকে গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মোছা. রিম্পা (২১) নামে এক নারী বন্দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:২৬:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
কাশিমপুর কেন্দ্রীয়  কারাগার থেকে পালানো বন্দি রাজধানী থেকে গ্রেফতার ছবি সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মোছা. রিম্পা (২১) নামে এক নারী বন্দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পালানোর কয়েক দিনের মধ্যেই তাকে আটক করা হয়।
 

রোববার (১৯ জুলাই) মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রিম্পাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ।
 

কারা অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। রোববার রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, রিম্পা কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান।
 

কারা সূত্রে জানা গেছে, চুরির একটি মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন। নিয়মিত বন্দি গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
 

কারা অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।