ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে বিএনপি নেতা নিখোঁজ, রাতভর তল্লাশিতেও মিলেন

নৌকা থেকে পড়ে হ্রদে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৩:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে বিএনপি নেতা নিখোঁজ, রাতভর তল্লাশিতেও মিলেন ছবি: সংগ্রহীত

 

 

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদ (৫০) নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকালে রাইংখিং বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পরপরই নৌবাহিনীর ডুবুরি দলসহ সংশ্লিষ্টরা রাত ১১টা পর্যন্ত তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
 

নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউজের ইসমাইল সওদাগরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন এবং প্রতিদিনের মতো বিভিন্ন এলাকা থেকে পণ্য সংগ্রহ করে স্থানীয় বাজারে সরবরাহ করতেন।
 

স্থানীয় সূত্রগুলো জানায়, ভোরে বিলাইছড়ি ও পারুয়া বাজার থেকে মৌসুমি ফল ও কাঁচামাল সংগ্রহ করে ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই জেটিঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন মাসুদ। পথিমধ্যে রাইংখিং বাজারসংলগ্ন এলাকায় তিনি অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে যান এবং এরপর থেকেই নিখোঁজ রয়েছেন।
 

ঘটনার পর কাপ্তাই হ্রদে নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই তল্লাশি অভিযানে পুলিশ ও স্থানীয় লোকজনসহ দলীয় নেতাকর্মীরাও সহযোগিতা করেন। কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর আবু বিষয়টি নিশ্চিত করেছেন।
 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দলের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। রোববার (১৯ জুলাই) সকাল পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।