ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে

চাঁদপুরের হাইমচর উপজেলার একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৩১:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ছবি সংগৃহীত

 

চাঁদপুরের হাইমচর উপজেলার একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 

শনিবার (১৮ জুলাই) সকালে হাইমচর উপজেলার সদর আলগী বাজারের আলিফ গোল্ড মার্কেট-এর নিউ মাতৃ শিল্পালয় নামের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে দোকানেই অবস্থান করতেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল এবং বিজয় ঘোষ দোকানের ভেতরেই ছিলেন।
 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ দোকান খুলতে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিকল্প চাবি ব্যবহার করে ভেতরে প্রবেশ করলে তিনি বিজয় ঘোষকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
 

বিকম চন্দ্র ঘোষ জানান, পরিবারের সদস্য বা দোকানের কারও সঙ্গে বিজয় ঘোষের কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে মোবাইল ফোনে কারও সঙ্গে তার উত্তপ্ত কথোপকথন হয়েছিল বলে তিনি শুনেছিলেন। এ ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নন তিনি।
 

খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।