সৌদির ‘স্লিপিং প্রিন্স’ আর নেই, শেষ হলো ২০ বছরের কোমা
- আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:২৭:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:২৭:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি সংগৃহীত
সৌদি রাজপরিবারে শোক, রিয়াদে সম্পন্ন হয়েছে দাফন
সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর ইন্তেকাল করেছেন। কোমায় থাকার সময় তিনি ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিতি পান। তার মৃত্যুর বিষয়টি সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান প্রিন্স আল ওয়ালিদ। এরপর থেকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রিন্স আল ওয়ালিদ প্রয়াত বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি এবং প্রিন্স খালেদ বিন মুসাইদের পুত্র, যিনি ১৯৮৫ সালে এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
তার মৃত্যুতে রাজপরিবারসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রিয়াদের আল উদ কবরস্থানে প্রিন্স আল ওয়ালিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
দীর্ঘ সময় কোমায় থাকা এবং এ মৃত্যু সৌদি আরবে আলোচনার জন্ম দিয়েছে। চিকিৎসা সেবার উন্নয়ন ও দুর্ঘটনা প্রতিরোধে আরও সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে বিভিন্ন মহলে।
সূত্র: গালফ নিউজ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।