ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ব্যঙ্গ- বিদ্রুপ যখন আখিরাতে শাস্তির চাবিকাঠি হয়ে দাঁড়ায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:০২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:০২:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ব্যঙ্গ- বিদ্রুপ যখন আখিরাতে শাস্তির চাবিকাঠি হয়ে দাঁড়ায় প্রতিকী ছবি

মহান আল্লাহ তায়ালা মানুষকে সম্মান ও মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “আমি আদম-সন্তানকে মর্যাদা দান করেছি... এবং সৃষ্টি জগতের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি” (সুরা ইসরা ৭০)। তবুও আজকের সমাজে একে অপরকে হেয় করা, বিদ্রুপ করা যেন একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। অথচ কোরআনে সাফ নিষেধাজ্ঞা এসেছে, “কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে বিদ্রুপ না করে... হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।” (সুরা হুজরাত ১১)

কারও উচ্চারণভঙ্গি, আচরণ, চেহারা বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে হাসি-ঠাট্টা, ট্রল, চোখ বা অঙ্গভঙ্গি দ্বারা ব্যঙ্গ – সবই ইসলামে নিষিদ্ধ। এ ধরনের বিদ্রুপ একে অপরের প্রতি অবজ্ঞা ও ঘৃণার জন্ম দেয়, যা ইসলামী ভ্রাতৃত্ববোধের পরিপন্থী।

বর্তমান সমাজে জেলাভিত্তিক ট্রল, দলীয় বিদ্রুপ এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেউ মারা গেলেও সেই বিষয় নিয়ে ঠাট্টা করা হয়। অথচ ব্যঙ্গ-বিদ্রুপ কবিরা গুনাহ; এটি একেবারে বড় ধরণের পাপ।

রাসুলুল্লাহ (সা.) বলেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার ওপর অবিচার করবে না, অপদস্থ করবে না, অবজ্ঞাও করবে না।” (মুসনাদে আহমাদ)

ইসলামের আদর্শ হলো—দোষ গোপন রাখা ও কারও দুর্বলতা নিয়ে না হাসা। নবীজি (সা.) আরও বলেন, “যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন।” (ইবনে মাজাহ)

সুতরাং, ইসলামী মূল্যবোধ অনুযায়ী ব্যঙ্গ-বিদ্রুপ শুধু গুনাহ নয়, বরং এটি সমাজে বিভেদ ও বিদ্বেষের বিষ বয়ে আনে। তাই এই অভ্যাস থেকে ফিরে আসাই উত্তম।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।