ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

অচল নেত্রকোনার মৎস্যবীজ উৎপাদন খামার, বিপাকে চাষিরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
অচল নেত্রকোনার মৎস্যবীজ উৎপাদন খামার, বিপাকে চাষিরা ছবি সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত একমাত্র সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটি দুই দশকেরও বেশি সময় ধরে পানির সংকটে বন্ধ রয়েছে। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মৎস্য চাষিরা। একইসঙ্গে, দীর্ঘদিন অচল থাকায় নষ্ট হয়ে যাচ্ছে সরকারি অর্থে কেনা যন্ত্রপাতি ও অবকাঠামো। যদিও জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, খামারটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

প্রায় ৬ একর জায়গাজুড়ে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই মৎস্য বীজ খামারে ১৯৮০ সাল থেকে পাঁচটি হ্যাচারির মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছের রেণু উৎপাদন শুরু হয়। তবে পানির সংকট প্রকট আকার ধারণ করায় ২০০০ সাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম।

স্থানীয় চাষিরা জানিয়েছেন, এখন তাদের মাছের রেণুর জন্য গৌরিপুরসহ অন্যান্য জেলা থেকে সংগ্রহ করতে হয়, যা ব্যয়বহুল এবং পরিবহনজনিত কারণে অধিকাংশ পোনা নষ্ট হয়ে যায়।

 

খামারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, যদি খামারে পানির সরবরাহ নিশ্চিত করা যায়, তবে হ্যাচারিটি আবারও চালু করে মাছের বীজ উৎপাদন সম্ভব।
 

সময়ের সঙ্গে সঙ্গে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে খামারটির অবকাঠামো ভেঙে পড়েছে, যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে, ভবনের দেয়ালে ফাটল ধরেছে এবং চারপাশে আগাছায় ঢেকে গেছে পুরো এলাকা। এর ফলে সম্পূর্ণরূপে থেমে গেছে উৎপাদন কার্যক্রম।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।