ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নির্ধারিত সময়েই সুন্দর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:০০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:০০:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নির্ধারিত সময়েই সুন্দর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছবি: সংগৃহীত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
নির্বাচন নিয়ে দেশে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, “যে সময় নির্ধারিত হয়েছে, ঠিক সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন।”
 
পিআর পদ্ধতি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। অন্যান্য দেশে এ ধরনের আলোচনায় বছর দুয়েক লেগে গেলেও আমরা দ্রুত অগ্রগতি করছি। জুলাই মাসের মধ্যেই এ সংক্রান্ত সব চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপর থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু হবে।”
 
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করছি এবং ইতোমধ্যে অনেক সাফল্যও পাচ্ছি। যেসব অপরাধ ঘটছে, বিশেষ করে ধর্ষণের মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হচ্ছে। এমনকি আইন সংশোধন করে দ্রুত বিচার কার্যক্রম চালানো হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।