ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:২৫:২৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার বিকেল ৫টা ২৬ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিতে উঠেন জামায়াত আমীর। মঞ্চে পড়ে গিয়ে ৪৫ সেকেন্ড পর উঠে দাঁড়ান। বলেন, কিছু হয়নি। এর ১ মিনিটর পর আবার পড়ে যান। এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান।

পরে ডা. শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন, এত কথা বলেন কেন।

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূলপর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ পরিচালনা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন। ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির। মহাসমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সারাদেশে কর্মসূচির পর নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার, অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ঢাকায় সমাবেশ করছে জামায়াত।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রকাশ্য রাজনীতিতে ফেরার সুযোগ পাওয়া জামায়াত গত ১১ মাসে সব জেলায় কর্মী সমাবেশ করেছে। নির্বাচনী সমাবেশে পরিণত হওয়া এসব কর্মসূচি থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই সারা দেশ থেকে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। আজ সকালে মিছিল নিয়ে উদ্যানে উপস্থিত হন হাজারো নেতাকর্মী।

সকাল ১০টার দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জায়গা না হওয়ায় উদ্যানের আশেপাশের এলাকায় অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা।

শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎসভবন, কাকরাইল, বাংলামোটর, সায়েন্সল্যাবসহ আশেপাশের এলাকায় জামায়াত নেতাকর্মীদের অবস্থান নিতে থাকেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চ করা হলেও এর চারপাশে সড়ক ছাপিয়ে দৈনিক বাংলা, কাকরাইল, গুলিস্তান, বিজয়নগর, শাহবাগ পর্যন্ত নেতাকর্মীদের জমায়েতের প্রস্তুতি নেয় জামায়াত। লাগানো হয়েছে মাইক।

জামায়াত নেতারা জানিয়েছেন, সরকার ও বিএনপিকে বার্তা দেওয়া হবে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়া হবে।

জামায়াত সূত্রের খবর, বিএনপিকে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে রাজি করাতে পুরো নির্বাচনই পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি তোলা হয়েছে। ইসলামী আন্দোলন ছাড়াও উচ্চকক্ষে পিআরে একমত রাজনৈতিক দলগুলোকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। আর ২০০৯ সালের পর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রথম সমাবেশ করে দলটি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।