ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ে সাম্প্রতিক ফোলা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক এক ভয়ানক রোগে আক্রান্ত হয়েছেন। এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। 
 
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলার লেখা একটি চিঠি পড়ে শোনান।
 
এতে বলা হয়, ৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি দুই পায়ের নিচের অংশে হালকা ফোলার উপসর্গ অনুভব করছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয়। যার মধ্যে ছিল রক্তনালীর পরীক্ষা বা ডপলার আল্ট্রাসাউন্ড।
 
চিঠিতে আরও উল্লেখ করা হয়,‘এই পরীক্ষায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ধরা পড়েছে- যা একটি সাধারণ ও অক্ষতিকর অবস্থা, বিশেষ করে ৭০ বছর ঊর্ধ্বদের মাঝে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) বা ধমনী-সংক্রান্ত কোনো রোগের প্রমাণ পাওয়া যায়নি এবং তার হৃদপিণ্ড, কিডনি বা অন্য কোনো অঙ্গ-প্রত্যঙ্গেও কোনো ত্রুটি ধরা পড়েনি।’
 
ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি এমন এক শারীরিক সমস্যা, যেখানে শরীরের শিরাগুলোর মধ্যে থাকা ভাল্বগুলো সঠিকভাবে কাজ না করায় রক্ত নিচের দিকে জমে যেতে থাকে। এতে পায়ে ফোলা, ব্যথা, নীলচে শিরা, চুলকানি বা ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে।
 
হাভার্ড মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ড. জেরেমি ফাউস্ট সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, এটি কোনো গুরুতর বিষয় নয় এবং বয়সজনিত স্বাভাবিক অবস্থা বলেই ধরা যায়, বিশেষ করে ট্রাম্পের মতো কিছুটা স্থূলতা-সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে। 
 
 
তবে চিকিৎসকরা এটিও বলেছেন, এই ধরনের লক্ষণ অন্যান্য গুরুতর রোগের ইঙ্গিতও হতে পারে, তাই সতর্কতামূলকভাবে ট্রাম্পের হার্ট, ফুসফুস ও কিডনি পরীক্ষা করা হয়েছে।
 
কার্ডিওলজিস্ট ড. বার্নার্ড অ্যাশবি বলেন, যদিও এটি একটি ‘বেনাইন’ (অক্ষতিকর) অবস্থা, তবে সেটি এককভাবে নির্ভরযোগ্য নয়। এই সমস্যা অন্য কোনো বড় শারীরিক সমস্যার উপসর্গও হতে পারে। যেমন হার্টে বা ফুসফুসে বাড়তি চাপ থাকলে এর প্রভাব শিরায় পড়তে পারে।
 
চিকিৎসকদের মতে, বয়স, স্থূলতা, কম শারীরিক সক্রিয়তা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকাই এই সমস্যার সাধারণ কারণ। তবে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
 
হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, প্রেসিডেন্ট এখন কোনো শারীরিক অস্বস্তি অনুভব করছেন না এবং তার সব ল্যাব টেস্ট স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।