ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

২০ জুলাই দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ চার সংগঠনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৫০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৫০:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
২০ জুলাই দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ চার সংগঠনের ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ, কৃষক-শ্রমিক, নারী-শিশু এবং শিক্ষার্থীদের ওপর নির্বিচার গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ‘ক্যাঙারু কোর্টে’ বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ যৌথভাবে আগামী ২০ জুলাই দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে।
 
এই চার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে দাবি করা হয়, খুনি-জঙ্গি-অবৈধ-ফ্যাসিস্ট ইউনূস পরিচালিত সরকারের দমনপীড়ন ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই হরতাল শুধু প্রতিবাদ নয়, বরং এটি একটি গণআন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা। তারা জানান, গোপালগঞ্জের পবিত্র মাটিতে চালানো এই হামলা ও হত্যাকাণ্ড জাতির বিবেককে চরমভাবে আহত করেছে এবং সরকার এর দায় এড়াতে পারে না।
 
বিবৃতিতে আরও বলা হয়, এই হরতাল ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির প্রস্তুতির অংশ, যা দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের শুরু হিসেবে বিবেচিত হবে। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার নয়, বরং রাজনৈতিক অপমান ও গণতন্ত্র ধ্বংসের জন্য এই বিচারকার্য পরিচালিত হচ্ছে, যা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
 
বিবৃতিতে ছাত্র-তরুণ-যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি হরতাল সফল করার আহ্বান জানানো হয়েছে। তাদের ভাষায়, প্রিয় মাতৃভূমিকে বিদেশি স্বার্থে জঙ্গিঘাঁটিতে পরিণত ও ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তারা ইউনূসকে হটিয়ে দেওয়ার এবং চূড়ান্ত বিজয়ের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।