ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১০:০৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১০:০৭:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র ছবি: রয়টার্স
ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেল পরিবহন করা নিষেধাজ্ঞাধীন একটি ট্যাংকার চলাচলে বাধা দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড শুক্রবার এই তথ্য জানিয়েছে।
 
এক্সে এক পোস্টে তারা জানায়, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত এবং কোনও দেশের পতাকা ছাড়া চলাচল করা ‘ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটকানো হয়েছে।
 
ইন্দো-প্যাসিফিক কমান্ড পোস্টে আরও বলেছে, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করা এবং ইরানকে পরোক্ষো বস্তুগত সহায়তা দেওয়া নৌযানগুলোকে বাধা দিতে আমরা বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগের এই অভিযান চালিয়ে যাব। তারা যেখানে কার্যক্রম পরিচালনা করবে, সেখানেই তাদেরকে রুখে দেওয়া হবে।
 
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় ২০২৪ সালের অক্টোবরেই ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম ‘ডাভিনা’ সুপার ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের তেল পরিবহণ করার কারণে।
 
গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।
 
এরপর গত ১৩ এপ্রিল থেকে হরমুজে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনীও। ইরানকে অর্থনৈতিক চাপে রাখাই এর উদ্দেশ্য।
 
সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।