ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ১৫, বাড়িঘরে আগুন-লুটপাট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১২:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১২:০৯:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ১৫, বাড়িঘরে আগুন-লুটপাট সংগৃহীত ছবি
 

টাঙ্গাইলের গোপালপুরে পুরনো বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় এই সংঘাত চলে। সংঘর্ষের একপর্যায়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
 

স্থানীয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল দোকানে বাকির বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথম সংঘর্ষ হয়। সেই পুরনো বিরোধ থেকেই বৃহস্পতিবার পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। বিকালে গুলিপেঁচা গ্রামের আব্দুল আলিম ফকির (৫০) নিজ কৃষিজমিতে কাজ করার সময় জগৎপুরা গ্রামের কয়েকজন তাকে তুলে নিয়ে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
 

সংঘর্ষে গুরুতর আহত জগৎপুরা গ্রামের কালাম তালুকদার (৬৫)-কে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের একাংশকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় আব্দুল আলিম ফকির ও তার দুই ভাইয়ের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 

গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন জানান, নিহত কালাম তালুকদারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।