ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

খামেনির সঙ্গে সাক্ষাৎ হলে ‘সম্মানিত’ বোধ করবেন ট্রাম্প: চলতি সপ্তাহেই চুক্তি!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৫:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৫:০৬:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
খামেনির সঙ্গে সাক্ষাৎ হলে ‘সম্মানিত’ বোধ করবেন ট্রাম্প: চলতি সপ্তাহেই চুক্তি! ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে দেখা করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৪ জুন) প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, ট্রাম্প বলেছেন, ‘আমি সাক্ষাৎ করতে খুব একটা আগ্রহী নই। তবে, যদি আমাদের সাক্ষাৎ হয়, আমি সম্মানিত বোধ করব।'

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন। ট্রাম্প আরও বলেন, ‘ যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাই, তবে আমার তার সাথে দেখা হবে। তাতে আমার কোনো আপত্তি থাকবে না।’

ট্রাম্প যোগ করেন, এমনটা হলে তিনি তার সাথে ‘সম্মানজনক আচরণ’ করবেন। এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হেফাজতে নেয়া হবে বলেও জানান ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শতাধিক মানুষ নিহত হন। এরপর খামেনির ছেলে মুজতবা খামেনি সর্বোচ্চ নেতা হন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।