ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

‘সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না’— হুঁশিয়ারি এরদোয়ানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:৫৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:৫৯:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
‘সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না’— হুঁশিয়ারি এরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি: সংগৃহীত

সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরাইল, যা এক রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এসব মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, “যেভাবে আমরা গতকাল সিরিয়ার বিভাজনের বিপক্ষে ছিলাম, আজও আছি, আগামীকালও থাকব। তুরস্ক কখনো সিরিয়ার টুকরো টুকরো হওয়া মেনে নেবে না।”
 

এরদোগান অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ইসরাইল দ্রুজদের অজুহাতে সিরিয়ায় দস্যুবৃত্তি চালাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা ইসরাইলের ওপর আস্থা রাখছে, তারা বড় ভুল করছে এবং খুব শিগগিরই তার মাশুল দিতে হবে।”
 

তুর্কি প্রেসিডেন্ট ইসরাইলকে “আইন না মানা, উদ্ধত, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী ও রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র” হিসেবে আখ্যায়িত করেন।
 

এরদোগান বলেন, সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, গোটা অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “যারা নিপীড়ন আর হত্যাযজ্ঞ চালিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, তারা ভুল করছে। তারা এই অঞ্চলে অতিথি, আমরা এখানকার প্রকৃত বাসিন্দা।”
 

তিনি জানান, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
 

তুরস্কের মূল নীতি হিসেবে এরদোগান তুলে ধরেন— সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্র কাঠামো এবং বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষা করা।
 

তুরস্কের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, “আমরা সম্মানজনক, শান্তিপূর্ণ ও কূটনৈতিক উদ্যোগে বিশ্বাস করি। কাউকে হিংসা বা বিদ্বেষ করি না, কারও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করি না। আমরা শান্তি চাই।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।