ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে সরকার উৎখাতের জন্য হামলা চালিয়েছিল ইসরায়েল: আয়াতুল্লাহ খামেনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ইরানে সরকার উৎখাতের জন্য হামলা চালিয়েছিল ইসরায়েল: আয়াতুল্লাহ খামেনি ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত মাসে ১২ দিনের ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রটির শাসনব্যবস্থাকে দুর্বল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটির সরকারকে উৎখাত করা।

গত বুধবার বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি এ বিষয়ে বলেন, ‘ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংবেদনশীল স্থাপনায় আঘাত হেনে শাসনব্যবস্থাকে দুর্বল করাই ছিল আগ্রাসনকারীদের পরিকল্পনা।’


ওই বৈঠকের একটি ভিডিও আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে শোনা যায়, বক্তব্যে খামেনি বলছেন, ‘ইসরায়েলিদের এ পদক্ষেপের লক্ষ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনে সরকারকে উৎখাত করা।’গত ১৩ জুন ইরানে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চলে টানা ১২ দিন। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণুবিজ্ঞানী নিহত হন। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।



ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের সামরিক সংঘাতে ইরানের আত্মবিশ্বাস, সামরিক শক্তি আর জনগণের ঐক্যের ভূঁয়সী প্রশংসা করেছেন আয়াতুল্লাহ খামেনি। তেহরানে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, এ যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইসরাইলের একা লড়ার অক্ষমতা প্রমাণ করে দিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।