ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৩:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা
আফ্রিকার বিশাল সাহারা মরুভূমির নাম শুনলেই মরুভূমির ধু ধু প্রান্তরের কথা মনে পড়ে। পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল হিসেবে পরিচিত সাহারা মরুভূমির কিছু অংশ ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু এলাকায় গাছপালা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সাহারা মরুভূমিতে সবুজ গাছের প্রমাণ মিলেছে।

জানা গেছে ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিম আফ্রিকার বিশাল অংশে প্রচুর বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির ফলে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে নতুন করে উদ্ভিদ জন্মেছে। ফলে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার শুষ্ক স্থান সবুজ হয়ে উঠছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু–গবেষক সিলভিয়া ত্রজাস্কা জানিয়েছেন, গাছগুলোর মধ্যে নদীর তলদেশে থাকা ঝোপঝাড় ও সাধারণ গাছও রয়েছে। গবেষণায় দেখা গেছে, বৃষ্টির কারণে সাহারা মরুভূমির বিভিন্ন অঞ্চলে গাছ দ্রুত বেড়ে ওঠে।

উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি মেনোকাল জানিয়েছেন, আফ্রিকার এই অংশে যখন ভারী বৃষ্টি হয়, তখন উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে উদ্ভিদের উপস্থিতিও সহজে দেখা যায়।

ইতিহাসের পাতা যদি কেউ ঘেঁটে দেখেন তবে দেখা যাবে সাহারা মরুভূমি কোনও এক সময়ে সবুজের সমাহার ছিল। সময়টা ছিল ১১ হাজার বছর থেকে ৫ হাজার বছর পর্যন্ত। তবে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে সেই চিত্র। ধীরে ধীরে মরুভূমিতে পরিনত হয়েছে সাহারা। পৃথিবীর সবথেকে শুষ্ক অঞ্চল হিসাবে সকলে মেনে নিয়েছে সাহারাকে।

তবে এবারই চমক দেওয়ার পালা। সাহারায় ফের একবার সবুজের ঝলক দেখা গিয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে সাহারার সেই অংশে। ফলে অতি দ্রুত বাড়ছে সেই সবুজের গালিচা। সম্প্রতি নাসার স্যাটেলাইট ছবি থেকে সেই চিত্রই ধরা পড়েছে। এরফলে প্রভাব পড়েছে সাহারার সংলগ্ন দেশগুলিতেও। মরক্কো, আলজিরিয়া, টিউনিশিয়া, লিবিয়ার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দিয়েছে।

গবেষকরা জানিয়েছেন, গাছেরা ভারী বৃষ্টিতে দ্রুত বেড়ে ওঠে। মাটিতে ভেজা ভাব থেকে দ্রুত জন্ম নেয় শ্যাওলা। ফলে সেখান থেকে গাছ দ্রুত নিজের বংশবৃদ্ধি ঘটিয়ে থাকে। সাহারার যে অংশে সবুজ গালিচা দেখা গিয়েছে তা এরই ফসল। বহু হাজার বছর আগে সাহারার যে সবুজের সমাহার দেখা যেত তা ফের ফেরত আসতেই পারে। পৃথিবী বিজ্ঞানীরা মনে করছেন, যদি সাহারা নিজের প্রকৃতি পাল্টে দেয় তবে তা পৃথিবীর পক্ষে মঙ্গলজনক হবে। তবে প্রশ্ন হল যদি সাহারার সবুজ ফিরে আসে তবে তার সংলগ্ন এলাকাগুলিতে মরুভূমি গ্রাস করবে না তো।

সাহারায় কীভাবে ফের এত দ্রুত গাছের বাড়বাড়ন্ত হচ্ছে তা নিয়ে রীতিমতো আশ্চর্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তবে সাহারার ভারী বৃষ্টি আগামীদিনে ভাসিয়ে নিয়ে যেতে পারে আফ্রিকার দেশগুলিকে। ফলে সেখানকার বাসিন্দারা এই বিষয়টি নিয়ে প্রমাদ গুনছেন। বিশ্ব উষ্ণায়নের জেরে পৃথিবীর সর্বত্র আবহাওয়া এবং জলবায়ু দুয়েরই পরিবর্তন ঘটছে। সাহারার এই নতুন রূপ বদলে দিতে পারে পৃথিবীর পরিবেশ এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।