ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর ও আদাবরে এক ঘণ্টার ব্যবধানে দুই খুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
মোহাম্মদপুর ও আদাবরে এক ঘণ্টার ব্যবধানে দুই খুন ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বুধবার সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
 
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্বশত্রুতার জের ধরে আল-আমিন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
 
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এস এম নুরুজ্জামান বলেন, আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
এর ঘণ্টাখানেক পর রাত ৮টার দিকে আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম নামের আরেকজনকে।
 
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন, গুলি করে হত্যা করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় গাড়িচালক ছিলেন। নবোদয় হাউজিংয়ের একটি বাসার তিনতলায় ভাড়া থাকতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।