ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পরীক্ষার্থীদের নিরাপত্তায় গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:০৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:০৬:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
পরীক্ষার্থীদের নিরাপত্তায় গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত ছবি সংগৃহীত
গোপালগঞ্জে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে দেশের অন্যান্য জেলা ও সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী একই পরীক্ষাটি যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।