ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী আহমেদ আল-শারার ও ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির (ডানে)। ছবি: সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর মাঝেই ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন।
 
বুধবার (১৬ জুলাই) রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে দুই দফা বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সিরিয়ার বাহিনীর ওপরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
 
আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে (যেখানে ড্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে) সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে ইসরায়েল হামলা বৃদ্ধির হুমকি দেওয়ার পর এসব আক্রমণ চালানো হয়।
 
এমন প্রেক্ষাপটে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির আল-শারারকে নির্মূল করার ঘোষণা দেন। তিনি বলেন, 'সিরিয়ার ভয়াবহ চিত্রগুলো একটা জিনিস প্রমাণ করে: একবারের জিহাদি, সবসময় জিহাদি। যারা হত্যা করে, অপমান করে এবং ধর্ষণ করে তাদের সঙ্গে আলোচনা করা উচিত নয়।'
 
বেন গভির আরও বলেন, 'আল-শারার সঙ্গে একমাত্র সমাধান হলো তাকে নির্মূল করা। আমি ইসরায়েলের দ্রুজ নাগরিকদের ভালোবাসি এবং আমি তাদের উষ্ণভাবে আলিঙ্গন করি। আমি তাদের বলি: আমাদের অবশ্যই সাপের মাথা কেটে ফেলতে হবে।'
 
গাজার কিছু সেনা সিরিয়ার সীমান্তে মোতায়েন করা হবে:
 
লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, গাজার কিছু সৈন্য 'সিরিয়ার সঙ্গে আমাদের উত্তর সীমান্তে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।'
 
পৃথকভাবে ইসরায়েলের উত্তরের কমান্ডার ওরি গোর্ডিন বলেছেন, ইসরায়েলি বাহিনী সুওয়াইদা এলাকায় ইতোমধ্যে 'নির্ধারিতভাবে অভিযান' চালাচ্ছে।
 
তিনি উল্লেখ করেন, আমরা চাপ এবং হামলার গতি বৃদ্ধি করছি। আমরা দামেস্কেও হামলা চালিয়েছি এবং দক্ষিণ সিরিয়াজুড়ে হামলা চালিয়ে যাব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।