ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মব কালচারে উসকানি দিচ্ছে অন্তর্বর্তী সরকার: ঢাবি ছাত্রদল সভাপতির অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:২৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:২৭:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
মব কালচারে উসকানি দিচ্ছে অন্তর্বর্তী সরকার: ঢাবি ছাত্রদল সভাপতির অভিযোগ ছবি ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের মদদেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচার ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারে বিএনপির এক নেতাকে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
 

তিনি বলেন, দেশে একের পর এক সহিংসতা ও অনিয়ম বাড়ছে। গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য কিছু এনজিওকর্মী সংস্কারের নামে অপচেষ্টা চালাচ্ছে।
 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গুপ্তচক্র দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
 

এর আগে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।