ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

হামলা কিংবা হত্যাচেষ্টা, যত বাধাই আসুক জুলাই পদযাত্রা চলবে বললেন নাহিদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:০২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:২০:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
হামলা কিংবা হত্যাচেষ্টা, যত বাধাই আসুক জুলাই পদযাত্রা চলবে  বললেন নাহিদ গোপালগঞ্জে হামলার পর বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে নাহিদ

গোপালগঞ্জে হামলার পর বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  

 
 
নাহিদ বলেন, ‘কোন জেলায় কখন পদযাত্রা হবে আগেই ঠিক ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। এনসিপি এবং গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে হামলা চালায়।’  
 
তিনি বলেন, ‘গোপালগঞ্জের রাজনীতি ও জেলার গণমানুষের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা নিয়ে কথা বলতে গিয়েছিলাম আমরা। সেখানে কথাও বলেছি। নেতারা বক্তব্য দেয়া শেষে মাদারীপুরে যাওয়ার পথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুলনা চলে আসি।’
 
আজ মাদারীপুর ও শরীয়তপুরে যে পদযাত্রা ছিল তা স্থগিত করা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং জঙ্গিবাহিনীতে রূপান্তরিত হয়েছে, সেটাই আবারও দেশবাসীর সামনে স্পষ্ট হলো।’  

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।