ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১০:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:৩৯:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন। এদিকে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি এসব বিষয় নিশ্চিত করেন। গোপালগঞ্জের ঘটনার বিষয়ে কোনো প্রেস কনফারেন্স হবে কি না- এ সম্পর্কে তিনি বলেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হবে। 
 
এর আগে, এনসিপি’র শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ী মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে শত শত নেতাকর্মী রওনা দেন। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হয়।
 
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ দিন দুপুর সাড়ের ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।