গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় ব্লকেড কর্মসূচি শুরু হয়েছে।
এরইমধ্যে সড়ক থেকে ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের হয়ে ফেসবুকে পোস্ট করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিসের ভেরিফায়েড পেজের পোস্টে বলা হয়েছে, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন।লড়াই চলবে।'
এদিকে, পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরটিতে থেমে থেমে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১০:০৯:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:০৯:৩৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
স্টাফ রিপোর্টার