ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৫:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৫:০৭:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ ইসলাম নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের পক্ষে, তাদেরই দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে না ওঠে।'

বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘মুজিববাদীরা আজ আমাদের সমাবেশে বাধা দিয়েছে। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, কিন্তু তারা সংঘাতের পথ বেছে নিয়েছে। আমরা বলেছিলাম—বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে জিততেই হবে।’

তিনি বলেন, ‘আজ যদি বাধা না আসত, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে এসে লোকে লোকারণ্য করত। আমরা এখানে এসেছি শান্তি ও অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে। গোপালগঞ্জের নাম পাল্টাতে নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে।’

নাহিদ আরও বলেন, ‘পুলিশ যদি ব্যর্থ হয় জনগণকে রক্ষা করতে, তাহলে সেই দায়িত্ব আমাদের নিতে হবে। গোপালগঞ্জে বৈষম্যের স্থান হবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জের ভাবমূর্তি কুলষিত করেছে, আমরা এটিকে পুনরুদ্ধার করব।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যারা বাধা দিয়েছে, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। তা না হলে আমরা আবারও আসব, নিজেদের হাতে গোপালগঞ্জকে মুক্ত করব।’

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আজকের এই দিনে আবু সাঈদ, ওয়াসিমসহ আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই রক্তের শপথ—মুজিববাদীরা আর কখনও বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।