ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ডলার দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, রুপা-অন্যান্য ধাতুতেও ঊর্ধ্বগতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:৩৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:৩৭:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ডলার দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, রুপা-অন্যান্য ধাতুতেও ঊর্ধ্বগতি ছবি সংগৃহীত

ডলারের মূল্যহ্রাস এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। একই সঙ্গে রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
 

বার্তা সংস্থা Reuters-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫১.৫৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৭০.১০ ডলারে লেনদেন হয়েছে।
 

বাজার বিশ্লেষকদের মতে, ঝুঁকিপূর্ণ সম্পদে চাপ তৈরি হলে বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকে পড়েন, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট Nitesh Shah বলেন, অন্যান্য সম্পদের ওপর চাপ কমে এলে স্বর্ণের দামে পুনরায় ঊর্ধ্বগতি দেখা যায়।
 

এদিকে, স্পট মার্কেটে রুপার দামও ১.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮.১০ ডলারে পৌঁছেছে। একই ধারায় প্ল্যাটিনামের দাম ১.৮ শতাংশ বেড়ে ২,০৩৭.৪৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৫৬১.৯৫ ডলারে দাঁড়িয়েছে।
 

বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে, যার প্রভাব পড়ছে মূল্যবান ধাতুর বাজারে। পাশাপাশি হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারও চাপের মধ্যে রয়েছে, যেখানে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।