ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসরাইলের বন্দরে ও সামরিক ঘাঁটিতে হুথি ড্রোন হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৪:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ইসরাইলের বন্দরে ও সামরিক ঘাঁটিতে হুথি ড্রোন হামলা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সংগৃহীত ছবি

ইসরাইলের অব্যাহত আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী একযোগে ড্রোন হামলা চালিয়েছে দেশটির এলাত (উম্ম আল-রাশরাশ) বন্দর ও নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে।
 

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে চালানো এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে। দুটি ড্রোন আঘাত হানে নেগেভের বড় একটি সামরিক ঘাঁটিতে এবং একটি ড্রোন হামলা করে এলাত বন্দরে।
 

তিনি দাবি করেন, “আল্লাহর কৃপায় অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।”
 

হুথি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দখলদার ইসরাইলের চলমান আগ্রাসন ও অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে। তারা জানায়, “ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে।”
 

তারা আরও হুঁশিয়ারি দেয়, আরব ও ইসলামি দেশগুলোর ওপর যেকোনো আগ্রাসনকে তারা প্রত্যাখ্যান করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।