ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৪৬:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের জলপাইগুড়ি জেলা প্রশাসনের জারি করা নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের ফুলবাড়ি ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
 

এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট চার দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যবসায়ীদের আগেই অবহিত করা হয়েছে।
 

এদিকে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ের মধ্যে ভারতীয় ফুলবাড়ি ইমিগ্রেশন কার্যক্রমও বন্ধ থাকবে। ফলে এই সময়ের মধ্যে যাত্রীদের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ চতুর্দেশীয় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ হয়। ফলে এ ধরনের সাময়িক বন্ধের প্রভাব সীমান্ত বাণিজ্যের ওপর পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।