ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

যুদ্ধে রাশিয়ার সহায়তার খবর নাকচ ইরানের: ট্রাম্পকে সতর্ক করলেন রাষ্ট্রদূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৪৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৪৪:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
যুদ্ধে রাশিয়ার সহায়তার খবর নাকচ ইরানের: ট্রাম্পকে সতর্ক করলেন রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে প্রায় ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা ও সামরিক সহায়তার খবর অস্বীকার করেছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, যুদ্ধে রাশিয়ার সহায়তার বিষয়টি সত্য নয়।

রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ভেদোমোস্তিকে দেয়া এক সাক্ষাতকারে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা বিশ্বও জানে যে এটি সত্য নয়। মস্কোর সাথে তেহরানের চুক্তি বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া সাথে সাক্ষরিত চুক্তিগুলো যুদ্ধের আগে করা হয়েছিল। এই যুদ্ধের সাথে ওই চুক্তির কোনো সম্পর্ক নেই।

কাজেম জালালি বলেন, রাশিয়া ও ইরান সর্বোচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ আলোচনা অব্যাহত রেখেছে। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ যৌথ অবকাঠামো প্রকল্প যেমন রাশত-আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতা চুক্তি সামান্য বিলম্বিত হয়েছে, এসব নির্মাণ কাজ বাতিল করা হয়নি।
 
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলেও সেগুলো অর্জন করতে পারবেন না।
 
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আলোচনার টেবিলেও ওয়াশিংটনের অবস্থা ভালো হবে না।
 
ভেদোমোস্তিকে দেয়া সাক্ষাৎকারে জালালি আরও বলেন, ‘তারা বলেছিল কয়েক দিনের মধ্যে পুরো ইরান দখল করে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাবে। আমার প্রশ্ন হলো, তাদের কোন কাজে তারা সাফল্য পেয়েছে? উত্তর হবে একটিতেও না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের  হামলা ব্যর্থ হয়েছে।’
 
যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের দাবিতে নাটকীয় পরিবর্তন এসেছে বলেও জানান ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘প্রথমে তারা শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরে তারা শুধুমাত্র হরমুজ প্রণালি খুলে দিতে চেয়েছিল। এটিও ব্যর্থ হয়। পরে তাদের ঘোষিত নৌ অবরোধের কোনো অর্থ হয় না, কারণ পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের লোহার মতো কঠিন সংকল্প রয়েছে।’
 
এই যুদ্ধ ইরানের সংকল্পকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন ইরানি দূত।
 
তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।