সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৫:৫৮:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৫৭:০৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলা প্রতিনিধি,
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের হানিফের ডাঙ্গী এবং আকোটের চর ইউনিয়নের করিম শেখের ডাঙ্গী গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুইটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় তিনি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা এবং নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।