ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

তিন জেলায় প্রশাসনের হানা: বিপুল পরিমাণ ভোজ্য ও জ্বালানি তেল জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:০৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:০৪:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
তিন জেলায় প্রশাসনের হানা: বিপুল পরিমাণ ভোজ্য ও জ্বালানি তেল জব্দ ছবি: সংগৃহীত
দেশের তিন জেলায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল ও জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। এসব ঘটনায় একজনকে আটক এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মো. সাইফুল ইসলাম শাকিল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রীজঘাট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ড্রামে থাকা ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অবৈধভাবে ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক সাইফুল বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

অন্যদিকে মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাচ্চু সরদারের বসতঘরের গোডাউন থেকে ৩৭ হাজার বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, অধিক মুনাফার আশায় এসব তেল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। জরিমানার পাশাপাশি জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে তা বাজারে ছাড়ার শর্তে মুচলেকাও নেওয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি উদ্ধার করা হয়েছে।

রোববার গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ১ হাজার ৫০ লিটার ডিজেল এবং প্রায় ৭০ লিটার অকটেন জব্দ করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। জব্দকৃত জ্বালানি পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামির কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রশাসন জানায়, ডিপোকে কেন্দ্র করে এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।