ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ওমান সাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন বাহিনী: চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:০২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:০৮:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ওমান সাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন বাহিনী: চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটনকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আলোচনায় আরাগচি এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং ইরানের বন্দর ও জাহাজকে লক্ষ্য করে হুমকি দেওয়া, দুটিই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ঘাটতির স্পষ্ট ইঙ্গিত।

আরাগচি আরও বলেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।

এদিকে ওমান সাগর এলাকায় মার্কিন বাহিনীর হাতে একটি ইরানি জাহাজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তেহরান।

একই সঙ্গে এ ঘটনার দ্রুত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

ইরানের ‘হজরত খাতাম আল-আম্বিয়া’ সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং ‘সমুদ্র জলদস্যুতা’র মতো আচরণ করে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এতে জাহাজটিতে গুলি চালানো হয় এবং মার্কিন মেরিন সেনারা জাহাজে উঠে এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই এই ঘটনার জবাব দেবে এবং এর ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হারলান উলমান বলেন, একটি দেশের বাণিজ্যিক জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সরাসরি যুদ্ধ উসকে দেওয়ার মতো পদক্ষেপ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, ‘তুসকা’ নামের একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজকে আটক করেছে মার্কিন নৌবাহিনী। তার দাবি, জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে ইউএসএস স্প্রুয়েন্স নামের গাইডেড মিসাইলবাহী রণতরী সেটির পথরোধ করে।

ট্রাম্প জানান, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালানো হয়, ফলে সেটি অচল হয়ে পড়ে। বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর বহনকৃত পণ্য তল্লাশি করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ‘তুসকা’ জাহাজটি অতীতে নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এর ওপর আগে থেকেই মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।