মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:৪৭:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৩০:৩১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার। বিশেষ অভিযানে তাকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি চানমিয়া সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চানমিয়া সিকদার তিনি বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।