ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০১:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০১:২৮:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার অভিযোগে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। তিনি জানান, কৃষি জমির উর্বরতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষি জমির টপসয়েল কাটা পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।