ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কুয়েত প্রবাসীদের জন্য সুখবর: নির্দিষ্ট খাতের কর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:৩১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:২১:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
কুয়েত প্রবাসীদের জন্য সুখবর: নির্দিষ্ট খাতের কর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ ছবি: সংগৃহীত

কুয়েতে নির্দিষ্ট কিছু খাতের প্রবাসী শ্রমিকদের জন্য ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির জনশক্তি বিভাগ। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ শর্ত সাপেক্ষে বিদেশ থেকে নিয়োগপ্রাপ্ত এসব শ্রমিকরা এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরের (ভিসা পরিবর্তন) অনুমতি পাবেন।

জনশক্তি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে শ্রমবাজারের চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন খাতের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতগুলোকে দেশের বাইরে থেকে প্রবাসী শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল এই শ্রমিকরা নির্দিষ্ট কোনো খাতে কাজ করতে পারবেন না।

এই সিদ্ধান্তটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন খাতের ক্ষেত্রে প্রযোজ্য।

পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতগুলোকে দেশের বাইরে থেকে প্রবাসী কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল, এই কর্মীরা নিজ নিজ খাতের বাইরে অন্য কোথাও চাকরি করতে পারবেন না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে এ ক্ষেত্রে মূল নিয়োগকর্তার (কফিল) পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক।

জনশক্তি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ কর্পোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে। আরও বলা হয়েছে, কর্মী নিয়োগে ইচ্ছুক নিয়োগকর্তাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি অনুরোধ জমা দিতে হবে এবং এই প্রক্রিয়াটি মূল নিয়োগকর্তাকেই সম্পন্ন করতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই সিদ্ধান্তটি ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’, যার মূল লক্ষ্য হলো কুয়েতের শ্রমবাজারের জরুরি চাহিদাগুলো দ্রুত পূরণ করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।