ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ব্রিটিশ কর্মকর্তার ভুলে ফাঁস হয় ১৯ হাজার আফগানের তথ্য, গোপনে সরিয়ে নেওয়া হয় হাজারো জনকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:১৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:১৯:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ব্রিটিশ কর্মকর্তার ভুলে ফাঁস হয় ১৯ হাজার আফগানের তথ্য, গোপনে সরিয়ে নেওয়া হয় হাজারো জনকে ছবি সংগৃহীত
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর, একটি গোপন পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৫০০ আফগান নাগরিককে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়েছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার অনিচ্ছাকৃত ভুলে প্রায় ১৯ হাজার আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়।

তালেবানদের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা এই ব্যক্তিদের মধ্যে নাম, যোগাযোগের ঠিকানা এবং পারিবারিক তথ্যও অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি ২০২৩ সালের আগস্টে তৎকালীন কনজারভেটিভ সরকারের নজরে আসে এবং এর প্রায় নয় মাস পর ‘আফগান রিলোকেশন রুট’ নামের গোপন প্রকল্পটি চালু করা হয়।

এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ জন আফগান যুক্তরাজ্যে পৌঁছালেও, ফাঁস হওয়া তালিকায় থাকা আরও প্রায় ২ হাজার ৪০০ জন এখনও আফগানিস্তানে অবস্থান করছেন, যাদের মধ্যে ৬০০ জন আফগান সেনা এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

সরকার আদালতের একটি ‘সুপার ইনজাঙ্কশন’ আদেশ পাওয়ার পর দীর্ঘ সময় এই প্রকল্প এবং তথ্য ফাঁসের বিষয়টি গোপন রাখা হয়। অবশেষে হাইকোর্টের অনুমতির পর মঙ্গলবার (১৫ জুলাই) এসব তথ্য প্রকাশ করা হয়।

বর্তমান লেবার সরকারের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য, এই গোপন প্রকল্পে ইতোমধ্যে ৪০ কোটি পাউন্ড ব্যয় হয়েছে এবং আরও ৪০ থেকে ৪৫ কোটি পাউন্ড ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।