ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইউক্রেনে আরও অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের, শান্তিচুক্তি না হলে রাশিয়ায় শুল্কের হুমকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ইউক্রেনে আরও অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের, শান্তিচুক্তি না হলে রাশিয়ায় শুল্কের হুমকি হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে ৫০ দিনের আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৪ জুলাই) ওয়াশিংটনের হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেনে আরও আধুনিক অস্ত্র পাঠানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে।

আল জাজিরার খবরে বলা হয়, ট্রাম্প বলেন, "আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করছি, যেগুলো ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে। এসব অস্ত্রের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম থাকবে, যা ইউক্রেন অতীব প্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করেছে।"

তিনি আরও বলেন, "পুতিন একসময় ভালো কথা বলতেন, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ইউক্রেনে বোমা মারেন। এতে আমি হতাশ।" প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধ থামাতে রাশিয়া আন্তরিক নয়।

শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন করে ১০০ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। শুধু রাশিয়াই নয়, যারা রুশ জ্বালানি বা পণ্য কিনছে—যেমন ভারত, চীন বা অন্যান্য দেশ—তাদের প্রতিও একই ধরনের শুল্ক আরোপের কথা জানান তিনি। ট্রাম্প বলেন, "আমাদের লক্ষ্য একটাই—রাশিয়ার যুদ্ধ তহবিলে সরাসরি আঘাত হানা।"

ঘোষণার দিনই কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ। বৈঠকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং রাশিয়ার ওপর পশ্চিমা জোটের অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।