ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে উপকৃত হবে উভয় দেশ: এস জয়শঙ্কর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১২:৫৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১২:৫৪:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে উপকৃত হবে উভয় দেশ: এস জয়শঙ্কর ছবি সংগৃহীত
চীন সফরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার (১৪ জুলাই) বেইজিংয়ে চীনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে বৈঠকে তিনি বলেন, “ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে, তা উভয় দেশের জন্যই ইতিবাচক হবে।”

টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকের সূচনা বক্তব্যে জয়শঙ্কর উল্লেখ করেন, “গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পর থেকে আমাদের সম্পর্ক উন্নতির দিকে এগোচ্ছে। আমি বিশ্বাস করি, এই সফর সে ধারা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, বর্তমান জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিবেশী এবং বৃহৎ অর্থনীতি হিসেবে ভারত ও চীনের মধ্যে দৃষ্টিভঙ্গির খোলামেলা আদান-প্রদান অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, ২০২০ সালে পূর্ব লাদাখে সংঘটিত সংঘর্ষের পর জয়শঙ্করের এটি প্রথম চীন সফর। ওই সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক প্রায় স্থবির হয়ে পড়ে। যদিও ২০২৪ সালের অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট  শি জিনপিংয়ের বৈঠকের পর সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং উভয় পক্ষই ধীরে ধীরে সম্পর্ক স্থিতিশীল করার উদ্যোগ নেয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।