ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

ট্রাম্পের ‘কঠোর হামলা’ হুমকির পর পাল্টা সতর্কবার্তা ইরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৯:৫৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৯:৫৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ট্রাম্পের ‘কঠোর হামলা’ হুমকির পর পাল্টা সতর্কবার্তা ইরানের ছবি: সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের ‘কঠোর হামলা’র হুমকির জবাবে পাল্টা অবস্থান নিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন হুমকির পর সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু পুনর্মূল্যায়ন করছে তেহরান এবং প্রয়োজন হলে নতুন লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৬ মার্চ) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি হবে না।
 

এর জবাবে শনিবার (৭ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আগ্রাসনের মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। পরে ট্রাম্প আবারও ট্রুথ সোশ্যালে লিখে সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ইরানে “কঠোর আঘাত” হানতে প্রস্তুত এবং নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করা হচ্ছে।
 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তৃত করার এবং তাদের হত্যা করার হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে ইরান মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অঞ্চল, সামরিক বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো নতুন করে পর্যালোচনা করছে।

তিনি আরও জানান, যেসব মার্কিন লক্ষ্যবস্তু এখনো ইরানের সশস্ত্র বাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোও বিবেচনায় নেওয়া হতে পারে। প্রয়োজন হলে সেগুলোর বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হবে।
 

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানের রাজধানী তেহরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
 

বর্তমানে সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের ফলে হতাহতের সংখ্যা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বাড়ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।