ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত অন্তত ৮০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৫৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৫৪:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত অন্তত ৮০ ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজটিতে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
 

বুধবার এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। তাঁর ভাষায়, “জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে।”
 

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীলঙ্কা সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানান, পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা দেওয়া ফ্রিগেট আইআরআইএস ডেনা–তে হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
 

রয়টার্সের বরাতে জানা যায়, যুদ্ধজাহাজটি ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে অনুষ্ঠিত একটি নৌ মহড়ায় অংশ নিয়ে ইরানে ফিরছিল।
 

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানান, ভোরের দিকে জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়া যায়। এরপর সকাল ৬টার দিকে উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।
 

তিনি আরও জানান, আহত ৩২ জনকে উদ্ধার করে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যাল–এর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
 

অন্যদিকে শ্রীলঙ্কা নৌবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আরও ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে গেছে।
 

এর আগে গত কয়েক দিনে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলের বাইরে ইরানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে এটিই প্রথম বড় ধরনের হামলা বলে জানা গেছে।
 

সূত্র: রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।