ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রাক্কালে কোমে ইসরায়েলি হামলা; ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ভবন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:৫০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:৫০:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রাক্কালে কোমে ইসরায়েলি হামলা; ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ভবন ছবি: সংগৃহীত

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন তেহরানের দক্ষিণে পবিত্র শহর কোম-এ এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদের একটি গুরুত্বপূর্ণ ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

 

  • তেহরানের দক্ষিণে অবস্থিত শিয়াদের পবিত্র শহর কোম, যেখানে বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্যের সমবেত হওয়ার কথা ছিল।
  •  
  • ​বার্তা সংস্থা এএফপি এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর ভবনটির একটি বড় অংশ ধসে পড়েছে এবং ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
  •  
  • ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের গোয়েন্দা তথ্যানুযায়ী ওই ভবনে জ্যেষ্ঠ নেতারা নতুন নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমবেত হয়েছিলেন। তবে হামলার সময় কতজন সদস্য ভেতরে ছিলেন এবং প্রাণহানির সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটিতে এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। ওই শূন্যতা পূরণে এবং উত্তরাধিকারী নির্বাচনে মঙ্গলবার সকালেই বিশেষজ্ঞ পরিষদের কার্যক্রম শুরু হয়েছিল।

 

হামলার আগে বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াটি তারা দীর্ঘায়িত করবেন না। তিনি শপথ করে বলেন, “নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক মত বা দলীয় প্রভাব কাজ করবে না; বরং কেবল ধর্মীয় বিধান ও জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে।” তবে এই হামলার পর নির্বাচন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

​বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক কাঠামোর মেরুদণ্ড ভেঙে দিতেই ইসরায়েল বেছে বেছে বিশেষজ্ঞ পরিষদের ওপর হামলা চালাচ্ছে, যাতে দেশটিতে নেতৃত্বের সংকট আরও গভীর হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।