ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইরানে হামলার নিন্দা পুনর্ব্যক্ত চীনের, সংলাপ ও যুদ্ধবিরতির আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১০:০৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১০:১২:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ইরানে হামলার নিন্দা পুনর্ব্যক্ত চীনের, সংলাপ ও যুদ্ধবিরতির আহ্বান ছবি সংগৃহীত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে চীন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী  গিদিওন সা'আর-এর সঙ্গে এক টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ অবস্থান তুলে ধরেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার -এর বরাতে আল জাজিরার জানায়, আলোচনায় ওয়াং ই বলেন, চীন সংলাপ ও পরামর্শের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে। তিনি উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছিল, তবে সাম্প্রতিক হামলার ঘটনায় সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

তেহরানের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিচিত বেইজিং ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। ওয়াং ই বলেন, বলপ্রয়োগের মাধ্যমে স্থায়ী সমাধান আসে না; বরং তা নতুন সমস্যা ও অনাকাঙ্ক্ষিত পরিণতির জন্ম দেয়।

তিনি আরও সতর্ক করেন, সংঘাত যাতে বিস্তৃত হয়ে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং সামরিক অভিযান বন্ধ করা জরুরি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা বাড়ছে, যার অংশ হিসেবেই চীনের এ অবস্থান সামনে এসেছে।


 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।