ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রেল ও মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়ের ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রেল ও মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়ের ঘোষণা ছবি সংগৃহীত

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। আইডি কার্ড প্রদর্শনের শর্তে এই সুবিধা দেওয়া হবে।

শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সুবিধা পেতে সংশ্লিষ্টদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, প্রতিবন্ধী নাগরিকদের ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত বিশেষ আইডি কার্ড এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। প্রবীণ নাগরিকদের বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্র বা সমমানের নথি প্রয়োজন হবে।

মন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদের আগে এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা চলছে। তবে সময় স্বল্পতার কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সর্বোচ্চ আগামী কোরবানির ঈদের আগেই এ উদ্যোগ পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে।

রেলখাতের সার্বিক উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে চলমান ট্রেনগুলোর গতি বৃদ্ধি, ভ্রমণের সময় কমানো এবং সেবার মান উন্নয়নে বিদ্যমান প্রকল্পগুলোর বাস্তবায়ন জোরদার করা হবে বলে জানান। পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে রেলসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও মানসম্মত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

আসন্ন ঈদযাত্রা সামনে রেখে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। এ উদ্যোগ সফল হলে ট্রেনের সময়সূচি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া সহজ হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ঈদকেন্দ্রিক ভ্রমণে যাতে কোনো শিডিউল বিপর্যয় না ঘটে এবং সড়ক ও নৌপথে অতিরিক্ত চাপ কমানো যায়, সে লক্ষ্যে সরকার সমন্বিত প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।