ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফলাফলে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থী হতবাক!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩৮:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফলাফলে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থী হতবাক! ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী পরীক্ষায় একটি বিষয়ের অংশগ্রহণ করেও ফলাফলে দুই বিষয়ে ফেল দেখিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 
বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মোট ১৪টি বিষয়ের পরীক্ষায় অংশ নিয়ে কেবল গণিত বিষয়ে অকৃতকার্য হন।
 
পরে ২০২৫ সালে তিনি পুনরায় শুধু গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেন। কিন্তু ফলাফলে দেখা যায়, তাকে গণিত ছাড়াও কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। অথচ এডমিট কার্ডে শুধু গণিত পরীক্ষার তথ্য ছিল।
 
জিৎ বলেন, “আমি শুধু গণিত পরীক্ষা দিয়েছি। কৃষিতে ফেল কিভাবে দেখানো হলো, বুঝতে পারছি না। এতে আমি হতবাক ও মানসিকভাবে বিপর্যস্ত।”
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওরম ফারুক জানান, “সম্ভবত বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। নম্বরপত্রে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।”
 
প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “একই ধরনের ঘটনা আরও দুই শিক্ষার্থীর ক্ষেত্রেও ঘটেছে। কৃষি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় মূল ফলাফলে প্রভাব পড়ার কথা নয়। আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।