ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১১:৪১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১১:৪১:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বেসামরিক জনগণের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায় বলে জানিয়েছেন মোদি।

সোমবার (১ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টার দিকে দেওয়া এক বিবৃতিতে মোদি জানান, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভারত স্পষ্টভাবে জানিয়েছে, চলমান সংঘাত দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন। বিবৃতিটি প্রধানমন্ত্রীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এর আগে শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার খবর প্রকাশিত হয়। ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ওই হামলায় দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় ভারতসহ বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।