ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১১:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১১:১৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মৃত্যু মাহমুদ আহমেদিনেজাদ। সংগৃহীত ছবি
 

ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা রোববার তার নিজ বাসভবনে সংঘটিত হয়েছে। খবরগুলোতে উল্লেখ করা হয়েছে, এটি ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান অভিযানগুলোর অংশ।
 

আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়কাল কট্টরপন্থী নীতি এবং পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থানের জন্য পরিচিত। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রবিন্দুতে ছিল।
 

২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা আহমেদিনেজাদের প্রশাসনের সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। তার নীতি ও রাজনৈতিক কর্মকাণ্ড ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
 

তুর্কি সংবাদমাধ্যম টুডে এই হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।