ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সোহাগ হত্যা: হেফাজতে ইসলামের নিন্দা ও খুনিদের শাস্তির দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:১০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:১০:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
সোহাগ হত্যা: হেফাজতে ইসলামের নিন্দা ও খুনিদের শাস্তির দাবি
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
 
শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, “চাঁদা না দেওয়ার অভিযোগে প্রকাশ্যে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করার ঘটনা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
 
বিবৃতিতে নেতারা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণকারী দল হিসেবে বিএনপিকে তার অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে এনে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ করতে হবে।”
 
তারা আরও বলেন, “পুলিশ বাহিনীতে মৌলিক সংস্কার আনতে হবে। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিতদের বরখাস্ত করে সৎ ও যোগ্যদের নিয়োগ দিতে হবে। তা না হলে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না এবং এর দায় সরকার এড়াতে পারবে না।”
 
হেফাজতের নেতারা উল্লেখ করেন, “গত বছরের জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছে। নতুন প্রজন্ম ও আলেম সমাজ সেই বিপ্লবের কারিগর। তাদের কণ্ঠকে অবজ্ঞা করলে তার ফল ভালো হবে না। এখন সময় এসেছে মানবিক ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার।”
 
তারা দেশের জনগণকে রাজপথে নতুন করে দাঁড়ানোর আহ্বান জানান, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।